সর্বশেষ :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে যারা ‘ইংল্যান্ডের খেলায় প্রিমিয়ার লিগের মতো তীব্রতা নেই’ প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী টিকি-টাকা থেকে গতিময় ফুটবল, ১৬ বছরে বদলে যাওয়া স্পেনের গল্প বিশ্বকাপই ঠিক করবে ব্যালন ডি’অরের মালিক কে হবে : ওয়েন মেসিদের বিপক্ষে ইংল্যান্ডের গোপন অস্ত্র হতে পারেন মাইনু বয়স ৯১, টানা ১৮টি বিশ্বকাপের খবর লিখছেন এই আর্জেন্টাইন সাংবাদিক হালান্ডকে থামিয়েছি, এবার মেসিকেও থামাব: টুখেল

সমুদ্র সৈকতের সাম্পানে ‘চ্যাম্পিয়ন্স ট্রফি’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-২০, | ১১:৩৬:০৮ |

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের সাম্পানে ফটোসেশন হলো ‘ চ্যাম্পিয়ন্স ট্রফি’। এই প্রথম জনসম্মুখে এলো চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে প্রদর্শনের জন্য নয়, শুধুমাত্র ফটোসেশনের জন্য। বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় সৈকতের লাবনী পয়েন্টের একটি তারকামানের রেস্টুরেন্টের সাম্পানে এ ফটোসেশন করা হয়। এসময় জোরদার করা হয় নিরাপত্তা।

সরেজমিনে দেখা যায়, সাম্পানের ওপর চ্যাম্পিয়ন্স ট্রফিটি রাখা হয়। সেখানে বেশ কিছুক্ষণ ছবি ও ভিডিও কাজ করে আইসিসির প্রতিনিধি দলের টিমের সদস্যরা। এসময় চারপাশে দূর থেকে পর্যটকরা দেখেন ট্রফিটি। কিন্তু নিরাপত্তা স্বার্থে তাদেরকে সরিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী। আবার অনেকেই দূর থেকে ট্রফির ছবিও তুলেন।

আয়েশা ছিদ্দিকা বলেন, সাম্পানের ওপর চ্যাম্পিয়ন্স ট্রফি রাখা হয়েছে। তা স্বচক্ষে দেখতে পারছি। এটা দেখে গর্ববোধ করছি।

কাসুন্দি রেস্টুরেন্টের সহকারী ম্যানেজার ফজলে রাব্বী বলেন, এতো দিন টেলিভিশনের পর্দায় চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতাম। কিন্তু এখন চোখের সামনে দেখলাম। খুবই আনন্দ লাগছে। তার ওপর আবার আমাদের রেস্টুরেন্টে সাম্পানের ওপর রেখে ফটোসেশন হয়েছে এটাও সত্যি অনেক আনন্দের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..