সর্বশেষ :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে যারা ‘ইংল্যান্ডের খেলায় প্রিমিয়ার লিগের মতো তীব্রতা নেই’ প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী টিকি-টাকা থেকে গতিময় ফুটবল, ১৬ বছরে বদলে যাওয়া স্পেনের গল্প বিশ্বকাপই ঠিক করবে ব্যালন ডি’অরের মালিক কে হবে : ওয়েন মেসিদের বিপক্ষে ইংল্যান্ডের গোপন অস্ত্র হতে পারেন মাইনু বয়স ৯১, টানা ১৮টি বিশ্বকাপের খবর লিখছেন এই আর্জেন্টাইন সাংবাদিক হালান্ডকে থামিয়েছি, এবার মেসিকেও থামাব: টুখেল

বোলারদের করার ছিল সামান্যই: সিরিজ হেরে মিরাজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-১১, | ১১:৩৫:২৭ |

আগের ম্যাচে প্রায় তিনশ রান করেও হারতে হয়েছিল ম্যাচ। তার চেয়ে আরও কম স্কোর গড়ে বলতে গেলে প্রথম ইনিংসেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত বোলাররাও পারেননি লড়াই জমাতেই। তাতে ম্যাচের পাশাপাশি সিরিজও হেরে গেছে সফরকারীরা। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ মনে করেন, বোর্ডে যে রান ছিল, তা নিয়ে বোলারদের করার ছিল সামান্যই।

এই সিরিজের আগে ১১ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে টানা হারিয়েছিল বাংলাদেশ। ক্যারিবিয়ানে ছিল টানা দুটি সিরিজ জয়। তবে ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ২২৭ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ হেরেছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে। মাহমুদউল্লাহ ও তানজিম হাসান সাকিব অষ্টম উইকেটে ৯২ রান না করতে পারলে ব্যবধানটা হত আরও বিশাল।

১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হেরে হতাশ মিরাজ ম্যাচ শেষে বললেন, ব্যাটিংয়েই সর্বনাশ হয়েছে তাদের। (ব্যাট হাতে) মাঝের ওভারগুলোতে আমরা ভালো করিনি। কোন জুটিই হয়নি। টানা উইকেট হারিয়েছি। মাহমুদউল্লাহ ও (তানজিম) সাকিব ভালো খেলেছে, তবে আমাদের ব্যাটারদের ভুলেই ক্ষতিটা হয়েছে। সিলস সত্যিই ভালো বোলিং করেছে। আমরা প্রথম দিকে রান পাইনি। আমরা দ্রুত চার উইকেট হারিয়েছিলাম, কিন্তু তারপরও আমরা ম্যাচে ফিরে আসার আশা রেখেছিলাম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..