সর্বশেষ :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে যারা ‘ইংল্যান্ডের খেলায় প্রিমিয়ার লিগের মতো তীব্রতা নেই’ প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী টিকি-টাকা থেকে গতিময় ফুটবল, ১৬ বছরে বদলে যাওয়া স্পেনের গল্প বিশ্বকাপই ঠিক করবে ব্যালন ডি’অরের মালিক কে হবে : ওয়েন মেসিদের বিপক্ষে ইংল্যান্ডের গোপন অস্ত্র হতে পারেন মাইনু বয়স ৯১, টানা ১৮টি বিশ্বকাপের খবর লিখছেন এই আর্জেন্টাইন সাংবাদিক হালান্ডকে থামিয়েছি, এবার মেসিকেও থামাব: টুখেল

ট্রাম্পকে পুতিনের অভিনন্দন, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার আগ্রহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২০, | ০৯:৩৮:১২ |

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (২০ জানুয়ারি) রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলে ট্রাম্পের শপথ গ্রহণের আগমুহূর্তে দেওয়া ভাষণে পুতিন এ অভিনন্দন জানান।

ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহের কথা উল্লেখ করে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পের অবস্থান শুধু একটি অস্থায়ী যুদ্ধবিরতির পক্ষে হওয়া উচিত নয় বরং এই অঞ্চলে বসবাসকারী সব মানুষ ও জাতির বৈধ স্বার্থের প্রতি শ্রদ্ধার ওপর প্রতিষ্ঠিত দীর্ঘমেয়াদি শান্তি প্রয়োজন।
ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী জানিয়ে পুতিন বলেন, ‘অবশ্যই আমরা ট্রাম্পের এমন অবস্থানকে স্বাগত জানাই। সদ্য অভিষিক্ত মার্কিন প্রেসিডেন্টকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানাচ্ছি।’ ভাষণটি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..