সর্বশেষ :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে যারা ‘ইংল্যান্ডের খেলায় প্রিমিয়ার লিগের মতো তীব্রতা নেই’ প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী টিকি-টাকা থেকে গতিময় ফুটবল, ১৬ বছরে বদলে যাওয়া স্পেনের গল্প বিশ্বকাপই ঠিক করবে ব্যালন ডি’অরের মালিক কে হবে : ওয়েন মেসিদের বিপক্ষে ইংল্যান্ডের গোপন অস্ত্র হতে পারেন মাইনু বয়স ৯১, টানা ১৮টি বিশ্বকাপের খবর লিখছেন এই আর্জেন্টাইন সাংবাদিক হালান্ডকে থামিয়েছি, এবার মেসিকেও থামাব: টুখেল

অলিগলি ছাপিয়ে সড়কেও রিকশা, নগরবাসী অতিষ্ঠ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-১৪, | ০৯:০৯:২৫ |

রিকশা ঢাকার ঐতিহ্য হলেও বর্তমানে যান্ত্রিক-অযান্ত্রিক রিকশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। অলিগলি ছাপিয়ে সড়কেও দাপিয়ে বেড়াচ্ছে এসব রিকশা। তবে রাজধানী থেকে অবৈধ রিকশার দৌরাত্ম্য কমাতে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও তা নানা কারণে ভেস্তে গেছে। নগর বিশেষজ্ঞরা বলছেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ রিকশা চলাচল নিয়ন্ত্রণের বিকল্প নেই।

তথ্য বলছে, ঢাকায় বৈধ-অবৈধ মিলে রিকশার সংখ্যা ১২ লাখের বেশি। যার মধ্যে লাইসেন্সধারী দুই লাখ ১৪ হাজার প্রায়। ফলে বিপুল সংখ্যক অবৈধ রিকশা একদিকে যেমন শহরে তীব্র যানজট সৃষ্টি করছে অন্যদিকে যান্ত্রিক রিকশার বেপরোয়া গতিতে ঘটছে দুর্ঘটনা।

৫ আগস্টের পর রাজধানীর প্রধান সড়কে অবাধে চলতে শুরু করে ব্যাটারিচালিত রিকশা। যানজট, দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে এসব রিকশা বন্ধে গত ১৯ নভেম্বর হাইকোর্ট আদেশ দেন। তবে ব্যাটারি রিকশা চালকদের আন্দোলনের মুখে আদেশটি স্থগিত করেন চেম্বার আদালত। এরপর থেকে ব্যাটারি রিকশার দাপট আরও বেড়েছে।

একজন যাত্রী বলেন, ‘অটো রিকশা শিশুরা চালায়। ওরা অনেক বাজেভাবে চালায়। আবার অনেকে আছে যারা পায়ে রিকশা চালাচ্ছে, তাদের ওভারটেক করে চলে যায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..