সর্বশেষ :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে যারা ‘ইংল্যান্ডের খেলায় প্রিমিয়ার লিগের মতো তীব্রতা নেই’ প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী টিকি-টাকা থেকে গতিময় ফুটবল, ১৬ বছরে বদলে যাওয়া স্পেনের গল্প বিশ্বকাপই ঠিক করবে ব্যালন ডি’অরের মালিক কে হবে : ওয়েন মেসিদের বিপক্ষে ইংল্যান্ডের গোপন অস্ত্র হতে পারেন মাইনু বয়স ৯১, টানা ১৮টি বিশ্বকাপের খবর লিখছেন এই আর্জেন্টাইন সাংবাদিক হালান্ডকে থামিয়েছি, এবার মেসিকেও থামাব: টুখেল

কারখানার বর্জ্যে বিষাক্ত পানি, নষ্ট হচ্ছে ফসলি জমি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-১৪, | ০৯:০৮:৩৬ |

মনোমুগ্ধকর ডাকাতিয়া নদী কুমিল্লার কৃষি ও সেচ ব্যবস্থার মূল ভিত্তি। তবে কল-কারখানার রাসায়নিক বর্জ্য পানিতে পরে দূষিত হচ্ছে এই নদীর জীবন। বিষাক্ত পানিতে নষ্ট হচ্ছে ফসলি জমি ও মাছের প্রজনন। কৃষকদের দাবি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) রাসায়নিক বর্জ্য এই পানি নষ্ট করছে। পরিবেশ কর্মীদের মতে খালের পানির উৎস মুখে পরিশোধন না হলে মানুষের জীবন জীবিকা ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে। তবে ইপিজেড কর্তৃপক্ষের দাবি বর্জ্য পরিশোধনের মাধ্যমে পানি খালে ছাড়া হয়।

জানা গেছে, কুমিল্লা নগরীর বেশিরভাগ খাল দিয়ে প্রবাহিত পানির রং কালো ও ঝাঁঝালো গন্ধযুক্ত। নগরীর এসব খাল ৩টি উপজেলা অতিক্রম করে মিশেছে ডাকাতিয়া নদীতে। একসময় এই খালগুলোতে নৌকা চলত ও মাছ ধরার প্রচলন ছিল। তবে বিষাক্ত এই রাসায়নিক পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ৭৫টি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ।

নগরীর খালগুলো দিয়ে পয়ঃনিষ্কাশনের পানি প্রবাহিত হয়। কুমিল্লা ইপিজেড এর ভিতর দিয়ে প্রবাহিত হয় একটি খাল। ফলে সাধারণ মানুষের ধারণা বিষাক্ত এই পানি কুমিল্লা ইপিজেড থেকে নিষ্কাশন হয়। এ নিয়ে অভিযোগ রয়েছে ক্ষতিগ্রস্ত কৃষক ও গ্রামবাসীদের।

সিটি করপোরেশনের পয়ঃনিষ্কাশনের পানি দূষণ ছড়ায়নি দাবি করেন কুসিক কর্মকর্তা। পরিবেশ ও মানুষের জীবন জীবিকা রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে পরামর্শ বাংলাদেশ পরিবেশ আন্দোলন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..