সর্বশেষ :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে যারা ‘ইংল্যান্ডের খেলায় প্রিমিয়ার লিগের মতো তীব্রতা নেই’ প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী টিকি-টাকা থেকে গতিময় ফুটবল, ১৬ বছরে বদলে যাওয়া স্পেনের গল্প বিশ্বকাপই ঠিক করবে ব্যালন ডি’অরের মালিক কে হবে : ওয়েন মেসিদের বিপক্ষে ইংল্যান্ডের গোপন অস্ত্র হতে পারেন মাইনু বয়স ৯১, টানা ১৮টি বিশ্বকাপের খবর লিখছেন এই আর্জেন্টাইন সাংবাদিক হালান্ডকে থামিয়েছি, এবার মেসিকেও থামাব: টুখেল

নিয়োগ ও পদোন্নতি হোক পেশাদারিত্বের ভিত্তিতে, প্রস্তাব বিএনপির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-১৫, | ০৭:৫৪:৫১ |

প্রশাসনে দলীয় পরিচয়ে নয়, পেশাদারিত্বের ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি দেয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। রবিবার (১৫ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমানের কাছে এই প্রস্তাবনা জমা দেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ।

প্রতিবেদনে তিন মেয়াদে জনপ্রশাসন সংস্কারের প্রস্তাব তুলে ধরে বিএনপি। এতে গত ১৫ বছরে বঞ্চিতদের পদায়ন, প্রশাসনিক সিন্ডিকেট ভেঙে দেয়া, প্রশাসনে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশসহ বেশকয়েকটি প্রস্তাব তুলে ধরা হয়। পাশাপাশি গত তিনটি নির্বাচনের সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..