সর্বশেষ :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে যারা ‘ইংল্যান্ডের খেলায় প্রিমিয়ার লিগের মতো তীব্রতা নেই’ প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী টিকি-টাকা থেকে গতিময় ফুটবল, ১৬ বছরে বদলে যাওয়া স্পেনের গল্প বিশ্বকাপই ঠিক করবে ব্যালন ডি’অরের মালিক কে হবে : ওয়েন মেসিদের বিপক্ষে ইংল্যান্ডের গোপন অস্ত্র হতে পারেন মাইনু বয়স ৯১, টানা ১৮টি বিশ্বকাপের খবর লিখছেন এই আর্জেন্টাইন সাংবাদিক হালান্ডকে থামিয়েছি, এবার মেসিকেও থামাব: টুখেল

বিদ্যুতের দাম পুনর্নির্ধারণে আদানির সঙ্গে বসছে পিডিবি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-১৫, | ০৭:৫২:৪৪ |

ভারতের আদানি গ্রুপ থেকে আমদানি করা বিদ্যুতের দাম পুনর্নির্ধারণে আলোচনায় বসছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। পিডিবি চেয়ার‌ম্যান বলছেন, আদানির সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এক টাকা কিংবা দুই টাকা নয়; বাংলাদেশের কাছে ২০২২-২৩ অর্থবছরে আদানি পাওয়ার লিমিটেড ইউনিট প্রতি বিদ্যুৎ বিক্রি করেছে রীতিমতো দ্বিগুণ দামে। এ যেন নিজের মর্জিমাফিক দাম নির্ধারণ! ভারতের অন্য বিদ্যুৎ কেন্দ্র থেকে সাড়ে সাত টাকার কমে বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ, সেখানে আদানির থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনেছে ১৪ টাকা ২ পয়সায়।

সম্প্রতি বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরে দাম কমিয়ে আদানি ইউনিট প্রতি ১২ টাকায় বিদ্যুৎ বিক্রি করলেও, তা ভারতের অন্যান্য বেসরকারি বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠানের নির্ধারিত দামের চেয়ে ২৭ শতাংশ বেশি। আর রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠানের তুলনায় এ দামের পার্থক্য ৬৩ শতাংশ। অসম এ চুক্তিতে পিডিবির সঙ্গে আদানির সম্পর্কের টানাপোড়েন উঠে এসেছে রয়টার্সের ওই প্রতিবেদনে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..