✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

পাকিস্তানে সাধারণ নির্বাচন জানুয়ারির শেষ সপ্তাহে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৯-২১, | ০৯:২৩:২১ |

পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ঘোষণা করেছে ২০২৪ সালের জানুয়ারির শেষ সপ্তাহে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসিপির নতুন করে নির্বাচনী এলাকা চিহ্নিত করার কারণে নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচন বিলম্বিত হয়েছে।

নতুন নির্বাচনী এলাকার একটি চূড়ান্ত তালিকা ৩০ নভেম্বরের মধ্যে প্রস্তুত এবং প্রকাশ করা হবে বলে ইসিপি জানিয়েছে। ৫৪ দিনের প্রক্রিয়ার পরে জানুয়ারিতে ভোট দিতে পারবেন পাকিস্তানিরা। এর মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া, আপিল করা এবং প্রচারণা অন্তর্ভুক্ত রয়েছে।

প্রায় ২৪ কোটি জনসংখ্যার দক্ষিণ এশীয় দেশটিতে আগস্টে পার্লামেন্ট ভেঙ্গে দেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এরপর দায়িত্ব দেওয়া হয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..