✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ইউক্রেনের ৮টি ড্রোন হামলা ব্যর্থ করলো রাশিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৯-২৫, | ০৯:১৫:৩০ |

রাশিয়ার বিভিন্ন এলাকা লক্ষ্য করে রোববার রাতে আটটি ড্রোন হামলা করেছে ইউক্রেন। তবে রাশিয়ার সামরিক বাহিনী ওই ড্রোনগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কৃষ্ণ সাগর, ক্রিমিয়া উপদ্বীপ, কুর্স্ক ও ব্রায়ানস্ক অঞ্চলের উত্তর-পশ্চিমাঞ্চলে ড্রোন দিয়ে সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা করেছে কিয়েভ। খবর রয়টার্সের।

পৃথক এক বিবৃতিতে কুর্স্ক অঞ্চলের গভর্নর রোমান স্টারোভোইট বলেন, ড্রোন হামলায় একটি প্রশাসনিক ভবনের ছাদ এবং বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোনগুলো ভূপাতিত করার পাশাপাশি, ইউক্রেন যেখান থেকে ড্রোন ছুড়েছে ওই কেন্দ্রগুলোও ধ্বংস করে দেওয়া হয়েছে।

এদিকে ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার ব্যাপক হামলার খবর পাওয়া গেছে। এ হামলায় একাধিক শস্যের গুদাম ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..