✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

যুক্তরাষ্ট্রে মেসির বিলাসবহুল প্রাসাদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৮-৩০, | ০৮:৫৪:০৭ |

লিওনেল মেসি যুক্তরাষ্ট্রে যাওয়ার আগেই গুঞ্জন উঠেছিল, সেখানে বিলাসবহুল প্রাসাদ বানাতে যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। অবশেষে সত্যি হবার পথে সেই গুঞ্জন। যুক্তরাষ্ট্রে বিশাল অঙ্ক খরচ করে প্রাসাদ বানাতে যাচ্ছেন মেসি। প্রকাশ পেয়েছে তার নকশাও।

খেলাধুলাভিত্তিক স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, মেসির এই বাড়িটি বানাতে খরচ হবে আনুমানিক ১০০ মিলিয়ন ডলার। মায়ামির অনিন্দ্য সুন্দর উপকূল অঞ্চলে গড়ে উঠবে বাড়িটি।

বিখ্যাত আর্কিটেকচারাল ডিজাইনার ভেলিজ আর্কিটেক্টো এই ভবিষ্যৎ বাড়িটির ডিজাইন করেছেন। ডিজাইনটি তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তিন-স্তরের এই বাড়িটি হবে মেসির আইকনিক ‘এম’ আকৃতির লোগোর আদলে।

বাড়িটিতে থাকবে বিলাসবহুল সুবিধা। এর মধ্যে রয়েছে সুইমিং পুল, ওয়াটার স্লাইড, গাড়ির গ্যারেজ, গার্ডেন ডেক, গেম রুম, পার্টি রুম, হোম থিয়েটার, তিনটি হেলিপ্যাড ও ইয়ট এবং অন্যান্য জাহাজের জন্য নির্ধারিত ঘাট।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভেলিজ লিখেছেন, ‘বিলাসিতা এবং আরামের কথা মাথায় রেখে সবকিছুই ডিজাইন করা হয়েছে এবং অবশ্যই একটি ফুটবল মাঠ আছে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..