✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ভ্লাদিমির পুতিন একজন কসাই: জো বাইডেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৩-২৭, | ১৯:৩৯:৫১ |

ইউক্রেনে রাশিয়ার হামলার পর দেশটির অসংখ্য নাগরিক দেশ ছেড়েছেন। এমন এক মুহূর্তে ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডে দু’দিনের সফরে গিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ডের শরণার্থীদের সঙ্গে দেখা করে তাদের দুরবস্থার কথা শোনার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘কসাই’ বলে কটাক্ষ করেছেন তিনি।

সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়ঃ বাইডেনের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল- ইউক্রেনীয় শরণার্থীদের দেখার পর পুতিনকে তার কি মনে হয়। ওই প্রশ্নের জবাবে বাইডেন বলেন, পুতিন একজন কসাই। 

শনিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এবং প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভের সঙ্গেও দেখা করেছেন বাইডেন।

এর আগে বাইডেনের পোল্যান্ড সফর নিয়ে হোয়াইট হাউজ এক প্রেস বিবৃতিতে বলে- রাশিয়া অনৈতিকভাবে, বিনা প্ররোচনায় ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে। যার ফলে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, মানবিক সঙ্কট দেখা দিচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..