সর্বশেষ :

ঈদ ঘিরে বাড়ছে রেমিট্যান্স প্রবাহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৮, | ১২:৫৭:৫৪ |

প্রবাসী আয় বা রেমিট্যান্সের ইতিবাচক প্রবাহ অব্যাহত রয়েছে চলতি মে মাসেও। আগামী জুন মাসের প্রথম সপ্তাহে দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। মুসলমানদের অন্যতম ধর্মীয় এ উৎসবকে কেন্দ্র ক‌রে কোরবানির পশু কেনাসহ পরিবার-পরিজনের বাড়তি খরচের কথা মাথায় রেখে বেশি বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। ফলে ঈদ ঘিরে বাড়ছে রেমিট্যান্স প্রবাহ।

চলতি মাসের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স এসেছে ১৬১ কোটি ডলার। এই প্রবাহ অব্যাহত থাকলে এ মাসেও তিন বিলিয়নের বেশি রেমিট্যান্স আসার সম্ভাবনা রয়েছে।

কেন্দ্রীয় ব্যাং‌কের সবশেষ তথ্য বলছে, চলতি মে মাসের প্রথম ১৭ দিনে ব্যাংকিং চ্যানেলে ১৬১ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় বর্তমান বিনিময় হার হিসাবে (প্রতি ডলার ১২৩ টাকা) এই অঙ্ক ১৯ হাজার ৮০০ কোটি টাকা। চলমান ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার পৌঁছাবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই দেশ থেকে অর্থপাচার কমেছে। কমেছে হুন্ডির দৌরাত্ম্য। যে কারণে বাড়ছে রেমিট্যান্সের (প্রবাসী আয়) গতিপ্রবাহ। এর ধারাবাহিকতায় দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে গত মার্চ মাসে। এপ্রিলেও সে ধারাবাহিকতা অব্যাহত ছিল।

বাংলাদেশ ব্যাংক জানায়, মে মাসের প্রথম ১৭ দিনে ১৬১ কোটি ডলার রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৯ কোটি ৩৩ লাখ টাকা। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে ১৫ কোটি ডলারের বেশি। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯৬ কোটি ২৭ লাখ ৬০ হাজার ডলারের রেমিট্যান্স। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩১ লাখ ৩০ হাজার ডলার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...