সর্বশেষ :
ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে ১২০০ কেজির 'লাল বাদশাকে' কিনলেই ফ্রি ৩০ কেজির 'সোহেলি' চলতি মাসে এসেছে ১৪টি তেলবাহী জাহাজ, আরও আসছে ৫টি রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ শনিবার চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা যা থাকছে রাষ্ট্রের সব জায়গায় পিছিয়ে পড়াদের অংশগ্রহণ অনিবার্য করতে হবে : তথ্যমন্ত্রী

এশিয়া কাপে খেলবে না ভারত, এ খবর ভুয়া : বিসিসিআই সচিব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৯, | ১২:২৯:৪৯ |

পাকিস্তান ও ভারতের মধ্যেকার সামরিক উত্তেজনা শুরুর পর থেকেই শঙ্কা ছিল এশিয়া কাপ নিয়ে। ভারত আর কখনোই পাকিস্তানের মুখোমুখি হতে চায় না ক্রিকেটে, সে কথাও চাউর হয়। এমনকি ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, আসন্ন এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে ভারত। তবে গণমাধ্যমের এ দাবি উড়িয়ে দিয়েছেন বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া।

তিনি জানান আপাতত আইপিএল ও ইংল্যান্ড সফর নিয়ে ভাবছেন তারা।

এসিসিকে চিঠি লেখা তো দূরের কথা এমনকি তারা নাকি তাদের সঙ্গে যোগাযোগও করেনি। তাই এশিয়া কাপ থেকে ভারতের সরে দাঁড়ানোর খবরের সত্যতা নেই বলে জানান বিসিসিআইয়ের সচিব।

সাইকিয়া বলেন, ‘এশিয়া কাপ ও উইমেন’স ইমার্জিং টিমস এশিয়া কাপ, এসিসির এই ইভেন্টে বিসিসিআইয়ের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়ে আজ সকাল থেকে কিছু খবর আমাদের নজরে এসেছে।’

‘এই ধরনের খবরের কোনো সত্যতা নেই, কারণ এখন পর্যন্ত বিসিসিআই আসন্ন এসিসি ইভেন্টগুলো নিয়ে এসিসিকে কিছু লেখা তো দূরের কথা, কোনো আলোচনাই করেনি বা পদক্ষেপ নেয়নি। এই মুহূর্তে আমাদের মূল মনোযোগ চলমান আইপিএল এবং পরবর্তী ইংল্যান্ড সিরিজ, পুরুষ ও নারী দলের।’-যোগ করেন তিনি।

এশিয়া কাপ থেকে ভারতের নাম প্রত্যাহারের খবরটি সবার আগে বিসিসিআইয়ের এক সূত্রের বরাত দিয়ে করেছিল ইন্ডিয়ান এক্সপ্রেস। এই পত্রিকার দেওয়া তথ্য অনুমাননির্ভর ও কাল্পনিক বলেই মনে করছেন সাইকিয়া। তিনি জানান, আইপিএল শেষে কিংবা ইংল্যান্ড সফরকালীন সেপ্টেম্বরে হতে যাওয়া এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..