✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

যে কারণে এতদিন জাতীয় দলে খেলানো হয়নি আলিসকে, ভাবনায় আছেন রুবেলও

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৩, | ১৪:০০:০৯ |
২০১৯ সালে বিপিএলে খেলে চমকে দেন আলিস আল ইসলাম। মাঝখানে কিছু সময় চোট ও বোলিং অ্যাকশন নিয়ে লড়তে হয়েছে তাকে। তবে এতকিছুর পরও তার অভিষেক হয়েছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। এবার ডাক পেলেন বাংলাদেশের ওয়ানডে দলেও। 

এই রহস্য স্পিনার ডাক পেয়েছেন বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের দলে। তার দেরিতে জাতীয় দলে আসার কারণ জানালেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। আলিসের ফিল্ডিংয়ে উন্নতি ঘটাতেই তাকে জাতীয় দলে আনতে সময় লেগেছে।  

বাশার বলেন, ‘আমাদের আগে তো রহস্য বোলিংয়ের সুযোগ ছিল না। এখন যে ধরনের উইকেটে খেলা হয়, এরকম স্পিনার থাকলে কখনও কখনও ভালো হয়। আলিস অনেক আগে থেকেই লাইমলাইটে আছে। তার ফিল্ডিং নিয়ে উদ্বেগ ছিল। তাকে বলা হয়েছিল। এখন সে প্রস্তুত।’ 



এছাড়া টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে বাজিমাত করা আরেক রহস্য স্পিনার মোহাম্মদ রুবেলও আছেন নির্বাচকদের ভাবনায়। বাশার বললেন, ‘আমরা একটু দেখতে চাচ্ছি। আরও একজন আছে- মোহাম্মদ রুবেল। টপ অ্যান্ডে বেশ ভালো করেছে। তাকে নিয়েও আমাদের চিন্তাভাবনা আছে। রুবেলকে মাথায় রেখেছি। তাকেও ভবিষ্যতে কোথাও না কোথাও দেখব।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..