সর্বশেষ :

মাহফুজের ফোন পেয়ে উচ্ছ্বসিত শাকিব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৬-২৮, | ১০:২২:৩০ |

দীর্ঘ দিন পর বড় পর্দায় ফিরছেন অভিনেতা মাহফুজ আহমেদ। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমার মাধ্যমে তার এই প্রত্যাবর্তন। এতে মাহফুজের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি।

সিনেমার মুক্তি উপলক্ষে প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন মাহফুজ আহমেদ। ঢাকাই সিনেমার কিং শাকিব খানকে ফোন করেছিলেন তিনি। মাহফুজের ফোন পেয়ে দারুণ উচ্ছ্বসিত এই নায়ক। আর সেই অনুভূতি নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করেছেন তিনি। বুধবার (২৮ জুন) এ পোস্ট করেন কিং খান।

লেখার শুরুতে শাকিব খান লিখেন, ‘হঠাৎ মাহফুজ ভাইয়ের ফোন পেয়ে ভীষণ ভালো লাগল। অনেক কথা আর দারুণ সব ভাবনার বিনিময়ও হলো। আট বছর পর আবার সিনেমায় ফিরছেন আমাদের প্রিয় মাহফুজ ভাই। তিনি চমৎকার একজন মানুষ ও অসাধারণ অভিনেতা। প্রত্যাশা রাখি তিনি আমাদের মাঝে থাকবেন, নিয়মিত সিনেমায় অভিনয় করবেন।’

মাহফুজ আহমেদের সিনেমার জন্য শুভকামনা জানিয়ে শাকিব খান লিখেন, ‘ঈদে মুক্তি প্রতীক্ষিত তার সিনেমা এবং মাহফুজ ভাইয়ের প্রতি রইলো অনেক অনেক শুভকামনা।’

‘প্রহেলিকা’ সিনেমায় মনা চরিত্র রূপায়ন করেছেন মাহফুজ আহমেদ। আর অর্পা চরিত্রে দেখা যাবে বুবলীকে। রঙ্গন মিউজিক প্রযোজিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন— এ কে আজাদ সেতু, রহমত আলী, সাবিহা জামান, সারাহ জেবিন অদিতি, শ্যামল জাকারিয়া, অভিষেক চক্রবর্তী প্রমুখ।

উল্লেখ্য, ঈদুল আজহায় মুক্তি পাবে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা। এতে ওপার বাংলার ইধিকার সঙ্গে জুটি বেঁধেছেন শাকিব। এটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...