✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সিংহ কখনও পালের সঙ্গে হাঁটে না: পূজা চেরী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৩, | ১৩:২১:৪৮ |
সোশ্যাল মিডিয়ায় নিয়মিত নতুন নতুন লুকে ভক্তদের চমকে দেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। তবে এবার শুধু আকর্ষণীয় ছবিই নয়, ছবির সঙ্গে জুড়ে দেয়া এক গভীর ও অর্থপূর্ণ ক্যাপশন দিয়ে নজর কাড়লেন এই অভিনেত্রী।

সোমবার (১২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রায় এক ডজন নতুন ছবি প্রকাশ করেন পূজা চেরী। ছবিতে বরাবরের মতোই লাবণ্যময়ী রূপে ধরা দিয়েছেন তিনি। তবে নেটিজেনদের বেশি নজর কেড়েছে পোস্টের ক্যাপশনটি, যেখানে তিনি মানুষের সম্পর্কের পরিবর্তন, একাকীত্ব ও নিজের শক্তিতে এগিয়ে চলার এক জোরালো বার্তা দিয়েছেন।

ক্যাপশনে ইংরেজিতে পূজা লেখেন, “সিংহ কখনো পালের সঙ্গে হাঁটে না; দল বা পাল তো ভেড়াদের জন্য। আপনার চেনা মানুষের সংখ্যা যদি হঠাৎ কমে যায় এবং যেখানে একসময় হাসি আর আড্ডা ছিল সেখানে নিজেকে একা আবিষ্কার করেন- তবে ভয় পাবেন না। এর মানে হলো, আপনি পালের ভিড় পেছনে ফেলে নিজের রাজত্বের দিকে এগিয়ে যাচ্ছেন।”



পূজার এমন দার্শনিক ও আত্মবিশ্বাসী বার্তা অন্তর্জালে বেশ সাড়া ফেলেছে। ভক্ত ও অনুরাগীরা তার এই উপলব্ধির প্রশংসা করে ইতিবাচক মন্তব্য করছেন।

অনেকের মতে, নিজের চারপাশের পরিচিতদের ভিড় কমে যাওয়াকে নেতিবাচকভাবে না দেখে বরং নিজের আত্মমর্যাদা ও লক্ষ্য অর্জনের পথ হিসেবেই তুলে ধরেছেন এই নায়িকা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..