✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

য়েদ খানকে দেখে আমেরিকায় দর্শকদের হট্টগোল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৬-২৭, | ১০:১৭:৩২ |

নিউইয়র্কে অনুষ্ঠিত ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঢাকার সিনেমার সমালোচিত চিত্রনায়ক জায়েদ খানকে গ্রহণ করেননি উপস্থিত দর্শকেরা। উপস্থাপক ও জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম চিত্রনায়ক জায়েদ খানকে মঞ্চে ডাকার সঙ্গে সঙ্গে বেশিরভাগ দর্শক তাকে উদ্দেশ্য করে ‘ভুয়া…ভুয়া’ বলে চিৎকার শুরু করেন। এ নিয়ে হাস্যরসের সৃষ্টি হয় অনুষ্ঠানস্থলে।

স্থানীয় সময় রোববার (২৫ জুন) রাতে নিউইয়র্কের জ্যামাইকার অ্যামাজুরা হলে ২১তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের প্রথম পর্ব মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। ঢাকা থেকে আসা তারকাশিল্পী মোশাররফ করিম চঞ্চল চৌধুরী, মেহের আফরোজ শাওন, জেমস, তাহসান এবং চিরকুট ব্যন্ডের শিল্পী সুমীসহ একঝাঁক তারকা শিল্পী বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। হাজারেরও বেশি দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন। কিন্তু দর্শকেরা বাধ সাধেন অনুষ্ঠানের শেষভাগে এসে।

উপস্থাপক ও অভিনেতা সাজু খাদেম জায়েদ খানকে মঞ্চে আহ্বান জানালে শত শত দর্শক একসঙ্গে তাকে ভুয়া বলে চিৎকার করতে থাকেন। তখন অনুষ্ঠানের আয়োজক শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম খানকে দর্শকদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, বাড়িতে অতিথি এলে তাকে সম্মান করতে হয়। নিশ্চয় আমরা সেটা করবো। এরপর জায়েদ খান নবাগত নায়িকা প্রিয়ামনিকে সঙ্গে নিয়ে মঞ্চে আসেন। কথা ছিল তিনি প্রিয়ামনির সঙ্গে নাচবেন। এরপরও দর্শকেরা তাকে ভুয়া বলতে থাকেন। কিন্তু জায়েদ খান তাতে কর্ণপাত না করে নাচের বদলে একটি গানের কয়েক লাইন গেয়ে মঞ্চ ছেড়ে যান।

২১তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের দ্বিতীয় পর্ব ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে ১ জুলাই শনিবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। এদিন ঢাকা থেকে আসা একঝাঁক তারকাশিল্পী অংশ নেবেন বলে জানিয়েছেন শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..