সর্বশেষ :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ শনিবার চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা যা থাকছে রাষ্ট্রের সব জায়গায় পিছিয়ে পড়াদের অংশগ্রহণ অনিবার্য করতে হবে : তথ্যমন্ত্রী ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের ঈদের আগে একদিনের সরকারি ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল সং কাওরু মিতোমাকে ছাড়াই জাপানের বিশ্বকাপ দল ঘোষণা যতদিন ফিট থাকব, ততদিন খেলে যেতে চাই : মুশফিক গালফ জায়ান্টসের প্রধান কোচের দায়িত্বে সাইমন ইরানি তেল আমদানিকারক চীনা কোম্পানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত ট্রাম্পের

মুশফিককে ১০ লাখ টাকা দিয়েছে বিসিবি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৬-১৯, | ০৯:৫৭:২৯ |

২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশফিকুর রহিমের। সময় পরিবর্তনের সঙ্গে বাংলাদেশ দলের ব্যাটিংয়ে ভরসার এক নাম মুশফিক। জাতীয় দলে ক্যারিয়ারের ১৮ বছর পার করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। মাঠের ক্রিকেটে অবদান স্বরূপ মুশফিককে বিশেষ সম্মাননা দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ১৪ হাজারেরও বেশি রান করেছেন মুশফিক। বাংলাদেশের বদলে যাওয়া ক্রিকেটের অন্যতম কাণ্ডারি এই ব্যাটার। আর তাই সর্বশেষ বোর্ড সভায় মুশফিককে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে বিসিবি। সম্মাননা হিসেবে ১০ লাখ টাকা পেয়ছেন মিস্টার ডিপেন্ডেবল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
এই প্রসঙ্গে গণমাধ্যমকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘মুশফিক একদিন আমাকে বলেছিলো খেলা শেষ করে, যে আপনি কোনো দিন আমাকে কিছু দেননি। তাই এটা শুনে আসলে আমিও চিন্তা করে দেখলাম আমিও তো আলাদা করে ওকে কিছু দেইনি। সেজন্যই তাকে এটা (আর্থিক সম্মাননা) দেওয়া হয়েছে। কিন্তু এটা যদি মিডিয়ায় আসে তাহলে সবাই চাবে। আর এটাই লাস্ট আর কাউকে দিবো না।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..