✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ফারুকের আসনে মনোনয়ন কিনলেন ফেরদৌস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৬-০৮, | ০৯:২৩:০৪ |

নায়ক ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন চিত্রনায়ক ফেরদৌস। সোমবার ধানমণ্ডির আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করেন ‘হঠাৎ বৃষ্টি’-খ্যাত এই নায়ক।

গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিত্রনায়ক ফারুক মারা যান। তার মৃত্যুতে আসনটি শূণ্য হয়ে পড়ে। এরপর থেকেই ওই আসনে নির্বাচনের প্রার্থী হতে ইতিমধ্যে অনেকেই আগ্রহ প্রকাশ করে আসছেন। তারকাদের অনেকে নায়ক ফেরদৌসের নাম প্রস্তাব করেন। এরমধ্যেই উপনির্বাচনে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন তিনি।

নায়ক ফেরদৌস এতদিন রাজনৈতিক ব্যানারে নানামূখী কাজ করে এলেও এবার সরাসরি যুক্ত হতে যাচ্ছেন রাজনীতিতে।

দুই দশকের অভিনয় ক্যারিয়ারে ফেরদৌস দুই বাংলায় উপহার দিয়েছেন বহু ব্যবসা সফল সিনেমা। তিনি দীর্ঘদিন ধরে বনানী ডিওএইচএস এলাকায় বসবাস করছেন। আর ঢাকা-১৭ সংসদীয় আসন গঠিত হয়েছে (গুলশান-বনানী ক্যান্টনমেন্ট) এলাকা নিয়ে।

আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..