✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ফের বিয়ে করেছেন ভিকি-ক্যাটরিনা!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৩-২৪, | ০৮:৩৮:৫৯ |

বাইকে চমকে দিয়ে গত ৯ ডিসেম্বর পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল। রাজস্থানের রাজকীয় আয়োজনে চার হাত এক হয় তাদের। এই খবর কারোরই অজানা নয়। কিন্তু হুট করে আরেকটি খবর ভিকি-ক্যাটের ভক্তদের চমকে দিয়েছে। তাদের নাকি সেসময় আইনত বিয়ে হয়নি!

ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলা দাবি করছে, দাম্পত্য জীবনের তিন মাস পার হওয়ার পর ক্যাটরিনা এবং ভিকি গত সপ্তাহেই আইনগতভাবে বিয়ে করেছেন!

এতে বলা হয়েছে, ভারতের ১৯৫৪ সালের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুসারে ১৯ মার্চ আদালতে গিয়ে আইনি বিয়ে করেছেন ক্যাটরিনা এবং ভিকি। রীতিনীতি মেনে বিয়ে করেছিলেন, কিন্তু দম্পতি তাদের বিয়ের নিবন্ধন করেননি আগে। আইনি বিয়ের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরিবার নিয়ে দিনটি তারা উদযাপনও করেছেন। তবে এই নিয়ে ক্যাটরিনা ও ভিকির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..