সর্বশেষ :

দেশের বাজারে আজ স্বর্ণ বিক্রি হচ্ছে যে দামে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৬, | ০৫:০৭:০৮ |

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বুধবার (৬ আগস্ট) সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে। সর্বশেষ গত বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ১,৭১,৬০১ টাকা। ২১ ক্যারেট ১,৬৩,৭৯৮ টাকা,  এ ছাড়াও ১৮ ক্যারেট ১,৪০,৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১,১৬,১২৭ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ২৩ জুলাই স্বর্ণের দাম ভরিতে ১,৫৭৪ টাকা বাড়িয়েছে। এতে ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়ায় ১,৭৩,১৭৫ টাকা। ২১ ক্যারেট ১,৬৫,৩০২ টাকা, ১৮ ক্যারেট ১,৪১,৬৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১,১৭,২২৩ টাকা নির্ধারণ করা হয়, যা ২৪ জুলাই থেকে কার্যকর।

স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭২৬ টাকায়।

চলতি বছরে এখন পর্যন্ত ৪৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৯ বার দাম বেড়েছে এবং ১৬ বার কমেছে। ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় হয়েছিল, যেখানে ৩৫ বার বাড়ানো ও ২৭ বার কমানো হয়।

NB/SN


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...