সর্বশেষ :

‘কারো সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আমি এখানে আসিনি’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৪, | ০৪:১৩:৫২ |

যখন সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে বুবলী ও শাকিব খানের ছবি ভাইরাল, তখন অপু বিশ্বাস বললেন তার যা বলার তা আগেই বলে রেখেছেন। গতকাল রবিবার সন্ধ্যায় বনানীর একটি রেস্টুরেন্টে সিফাত নুসরাতের নতুন একটি বই উন্মোচনে ব্যস্ত ছিলেন অপু।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন অপু। এ সময় যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর অবকাশ যাপন প্রসঙ্গে অভিনেত্রীকে কিছু বলতে অনুরোধ করা হয়।

অপু বলেন, ‘কী অনুভূতি বলব। মানুষ মানুষকে না-ই চিনতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়। যেমন ধরুন, আপনি আমাকে ভালোবাসতে পারেন, কিন্তু সে মুহূর্তে সিফাতকে না-ও ভালোবাসতে পারেন। আবার এমন হতে পারে, আপনি সিফাতকে ভালোবাসেন, আমাকে নাই ভালোবাসতে পারেন। এটাই সত্যি।’

শাকিব খানের প্রসঙ্গে প্রশ্ন উঠতেই অপু বিশ্বাস বলেন, ‘আমি ১৫ জুন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। যদি কেউ সেটা না পড়ে থাকেন তবে আজকে অবশ্যই সে স্ট্যাটাসটা পড়ে নিতে পারেন। তাহলেই আপনাদের প্রশ্নটার পরিষ্কার উত্তর পেয়ে যাবেন।’

১৫ জুন কী বলেছিলেন অপু বিশ্বাস? অপু বিশ্বাসের ফেসবুকে সেদিন ভক্তদের উদ্দেশ করে একটি পোস্ট দেওয়া হয়েছিল। ওই পোস্টে অপু বিশ্বাস বলেন, ‘কারো সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আমি এখানে আসিনি।’

অপু বিশ্বাস তাঁর ওই পোস্টে লিখেছেন, ‘প্রিয় ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা, সাম্প্রতিক সময়ে লক্ষ করছি, আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত বা আমার ছেলের সঙ্গে স্মরণীয় সময়গুলো যখন আমি আপনাদের সঙ্গে ভাগাভাগি করি—তখনই কোনো না কোনোভাবে সেই বিষয়কে ঘিরে একধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আমি একজন মা, একজন অভিনেত্রী, একজন উদ্যোক্তা।

আমার অনেক দায়িত্ব, অনেক ব্যস্ততা। ক্যামেরার বাইরে আমার জীবনটা একজন নারীর মতোই—হাজারো কাজ, পরিকল্পনা এবং স্বপ্ন নিয়ে এগিয়ে চলা।’

তিনি বলেন, “আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না। আমার সম্পর্ক, আমার জীবনের অধ্যায়গুলো দর্শকের চোখের সামনেই কেটেছে। সেখানে লুকোচুরি নেই, নাটক করার কিছু নেই। আমার ছেলের জন্য সময় দিই, তার বাবার সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখি—এটা সম্পূর্ণই ওর মানসিক বিকাশ ও সুন্দর শৈশবের জন্য। এটিকে ঘিরে কারো ‘অস্বস্তি’ তৈরি হলে, সেটার দায় আমার নয়। আমি অনেক দিন ধরেই দেখছি, আমার কোনো সাধারণ পারিবারিক পোস্টের পরেই যেন কিছু ‘কাউন্টার প্রচেষ্টা’ শুরু হয়। আমি স্পষ্ট করে বলতে চাই—আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় নেই।”

ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা বলেন, ‘সম্মান নিজে অর্জন করতে হয়, অন্যকে ছোট করে নয়। এখন থেকে আমি শুধু নিজের কাজ, নিজের ছেলে, নিজের ভক্তদের সময় দিতে চাই। কারো সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আমি এখানে আসিনি। আমি নিজের জায়গাতেই স্বাচ্ছন্দ্যে আছি। যারা আমাকে ভালোবাসেন, পাশে থাকেন—আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমি আপনাদের বিশ্বাস ভাঙতে চাই না। আর নিজের ব্যক্তিত্ব নষ্ট করে কারো সঙ্গে পা মেলাতে রাজিও নই। ভালোবাসা অম্লান থাকুক।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...