সর্বশেষ :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ শনিবার চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা যা থাকছে রাষ্ট্রের সব জায়গায় পিছিয়ে পড়াদের অংশগ্রহণ অনিবার্য করতে হবে : তথ্যমন্ত্রী ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের ঈদের আগে একদিনের সরকারি ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল সং কাওরু মিতোমাকে ছাড়াই জাপানের বিশ্বকাপ দল ঘোষণা যতদিন ফিট থাকব, ততদিন খেলে যেতে চাই : মুশফিক গালফ জায়ান্টসের প্রধান কোচের দায়িত্বে সাইমন ইরানি তেল আমদানিকারক চীনা কোম্পানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত ট্রাম্পের

এশিয়া কাপের প্রাথমিক দলে জায়গা পেলেন যারা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৪, | ০৪:০৮:০৩ |

আসন্ন এশিয়া কাপের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ পাকিস্তান সফরের পর থেকে টি-টোয়েন্টি দলে জায়গা না পাওয়া সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে রাখা হয়েছে এশিয়া কাপের প্রাথমিক দলে। এছাড়া টি-টোয়েন্টি সেটআপে ফিরেছেন পেসার নাহিদ রানাও।

প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা আগামী ৬ আগস্ট মিরপুর ফিটনেস ক্যাম্পে যোগ দেবেন। ১০ আগস্টের মধ্যে ঢাকায় আসার কথা জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফদের। তাদের স্কিল ট্রেনিং শুরু হবে ১৫ আগস্ট।

২০ আগস্ট বাংলাদেশ দল চলে যাবে সিলেটে। পাঁচ-ছয় দিনের অনুশীলন শেষে সিলেটেই আগস্টের শেষ সপ্তাহে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেখান থেকে ফিরে ৬ বা ৭ সেপ্টেম্বর বাংলাদেশ চলে যাবে আরব আমিরাতে। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে, আবুধাবিতে।

এশিয়া কাপের প্রাথমিক দল

লিটন দাস (অধিনায়ক), তানজিদ তামিম, নাঈম শেখ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফউদ্দিন, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান।বিস্তারিত আসছে…

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..