সর্বশেষ :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ শনিবার চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা যা থাকছে রাষ্ট্রের সব জায়গায় পিছিয়ে পড়াদের অংশগ্রহণ অনিবার্য করতে হবে : তথ্যমন্ত্রী ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের ঈদের আগে একদিনের সরকারি ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল সং কাওরু মিতোমাকে ছাড়াই জাপানের বিশ্বকাপ দল ঘোষণা যতদিন ফিট থাকব, ততদিন খেলে যেতে চাই : মুশফিক গালফ জায়ান্টসের প্রধান কোচের দায়িত্বে সাইমন ইরানি তেল আমদানিকারক চীনা কোম্পানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত ট্রাম্পের

অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজে সেঞ্চুরির বিশ্বরেকর্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৪, | ০৩:৫১:১১ |

ইংল্যান্ড ও ভারতের মধ্যকার চলমান পাঁচ ম্যাচের অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি সিরিজটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করল। এই সিরিজে এখন পর্যন্ত মোট ২১টি ব্যক্তিগত শতক তুলেছে দুই দলের ব্যাটসম্যানরা, যা ১৯৫৫ সালে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ৫ ম্যাচ সিরিজে গড়া সর্বোচ্চ শতকের রেকর্ডের সমান।

ভারতের তরুণ অধিনায়ক শুবমান গিল এই সিরিজে চমক দেখিয়ে চারটি শতক করেছেন। তার পেছনে থাকা ইংল্যান্ডের জো রুট তিনটি শতক করেন।

এ ছাড়া কে এল রাহুল, হ্যারি ব্রুক, ঋশভ পন্ত এবং যশস্বী জয়সওয়াল দুইটি করে শতক করেছেন। অন্যদিকে বেন ডাকেট, জেমি স্মিথ, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা, বেন স্টোকস এবং অলি পোপ একটি করে শতক তুলে নিয়েছেন।
সিরিজে মোট ২১টি শতকের মধ্যে ১২টি ভারতের এবং ৯টি ইংল্যান্ডের ব্যাটসম্যানদের ব্যাট থেকে এসেছে।

সর্বাধিক শতকের টেস্ট সিরিজ

২১ শতক : অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ (৫ ম্যাচ)–১৯৫৫
২১ শতক : ভারত বনাম ইংল্যান্ড (৫ ম্যাচ)–২০২৫
২০ শতক : ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা (৪ ম্যাচ)– ২০০৩/০৪
১৭ শতক : ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (৫ ম্যাচ)–১৯২৮/২৯
১৭ শতক : ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা (৫ ম্যাচ)–১৯৩৮/৩৯

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..