✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

যুদ্ধে যুক্তরাষ্ট্রের লাভ, বাইডেনের এক ফোনে যুদ্ধ শেষ হতে পারে : লুকাশেঙ্কো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৩-২০, | ১৭:৪৯:৪১ |

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো দাবি করেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে রাশিয়ার সাথে যুদ্ধে ঠেলে দিয়েছে এবং এই সংঘর্ষ থেকে যুক্তরাষ্ট্র উপকৃত হয়েছে।

শনিবার রাশিয়ার রাষ্ট্র-চালিত বার্তা সংস্থা তাস এর বরাতে যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিক নিউজউইক জানিয়েছে, জাপানের টিবিএস-কে দেয়া এক সাক্ষাৎকারে লুকাশেঙ্কো পুতিনের কর্মকাণ্ডের জন্য পশ্চিমাদের দায়ী করে বলেছেন, “পশ্চিমারা তাদের এই যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে।”

উল্লেখ্য, লুকাশেঙ্কো প্রায় দুই দশক ধরে বেলারুশের রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন। বিশ্লেষকরা তাকে “ইউরোপের শেষ স্বৈরশাসক” বলে থাকেন।

লুকাশেঙ্কো দাবি করেন, “যদি তিনি [বাইডেন] একটা ফোন করেন, যদি  যুক্তরাষ্ট্র ইউক্রেনের মাটিতে শান্তি প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নেয়, তবে যুদ্ধ খুব দ্রুত শেষ হয়ে যেতে পারে। তবে, তার এমন কোনো ফোন করার সম্ভাবনা কম। এর কারণ, ইউক্রেনের বর্তমান পরিস্থিতি আমেরিকানদের জন্য লাভজনক। আমেরিকা এটাই চায়।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..