✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

তত্ত্বাবধায়ক সরকার পক্ষপাতমূলক সরকার: কাদের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৫-০৭, | ০৯:৩২:১৬ |

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার একটি পক্ষপাতমূলক সরকার। পুরো দেশের মানুষ এই ব্যবস্থায় আগে থেকেই আস্থাশীল ছিল না। আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসে এটি অস্বাভাবিক ঘটনা। রোববার দুপুরে সেতু ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, অতীত পর্যালোচনায় দেখা যায় তত্ত্বাবধায়ক সরকারের যে চরিত্র বা বৈশিষ্ট্য ছিল তার সম্পূর্ণ বিপরীতে অবস্থান নিয়েছিল। শুধু তাই নয়, পক্ষপাতমূলক কাজ করত। বিশেষ করে ২০০১ এবং ওয়ান ইলেভেনের সময় যা তত্ত্বাবধায়ক করেছিল তা ইতিহাসে অস্বাভাবিক ঘটনা বলে উল্লেখ করেন সেতুমন্ত্রী।

তিনি আরও বলেন, আমাদের দেশের বিরোধী দল বিএনপি সেই তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। বিশেষ করে ২০০১ এবং ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকার, যা কখনই সম্ভব না বলে মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..