সর্বশেষ :

পরিণীতিকে দেখেই ‘ভাবী ভাবী’ চিৎকার!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৫-০৫, | ০৯:৩০:১৮ |

বলিউডের জনপ্রিয় তারকা পরিণীতি চোপড়া। আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে মুম্বাইতে তার প্রথম ডিনার ডেটের পর থেকেই তাদের নিয়ে জোর গুঞ্জন চলছে। এরপর রাঘব যেমন মায়ানগরী থেকে ঘুরে গেছেন, তেমনই আবার পরিণীতিও গিয়েছিলেন রাঘবের বাসভবন দিল্লিতে।

গত বুধবার রাতে ফের ডেটে গেলেন এই জুটি। তবে এবারের ডেট কোনও রেস্তোরাঁর আলো-আঁধারে নয়, বরং ভরা স্টেডিয়ামে। ‘আলোচিত প্রেমিকা’কে সঙ্গে নিয়ে আইপিএলের ম্যাচ দেখলেন রাঘব।

বুধবার মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে পাঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ দেখতে মাঠে যান তারা। স্টেডিয়াম থেকে তাদের ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। দু’জনেই এদিন এসেছিলেন কালো পোশাকে। এর আগেও তাদের একই রঙের পোশাকে দেখা গেছে।

একটি ভিডিও অনলাইনে খুব ভাইরাল হয় যেখানে স্টেডিয়ামে দুজনকে একসঙ্গে দেখে খেলা দেখতে আসা জনতা উত্তেজিত হয়ে পড়ে। চিৎকার করে তারা পরিণীতিকে ‘ভাবী, ভাবী’ বলে ডাকতে শুরু করেন। আর তা শুনে অভিনেত্রীর লাজুক হাসি আর গাল লাল হয়ে যাওয়াও চোখ এড়ায়নি।

জানা গেছে, ১৩ মে বাগদান সারবেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। দিল্লিতে হবে সেই শুভকাজ। আর বিয়ে হবে অক্টোবরে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...