সর্বশেষ :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ শনিবার চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা যা থাকছে রাষ্ট্রের সব জায়গায় পিছিয়ে পড়াদের অংশগ্রহণ অনিবার্য করতে হবে : তথ্যমন্ত্রী ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের ঈদের আগে একদিনের সরকারি ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল সং কাওরু মিতোমাকে ছাড়াই জাপানের বিশ্বকাপ দল ঘোষণা যতদিন ফিট থাকব, ততদিন খেলে যেতে চাই : মুশফিক গালফ জায়ান্টসের প্রধান কোচের দায়িত্বে সাইমন ইরানি তেল আমদানিকারক চীনা কোম্পানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত ট্রাম্পের

লর্ডসের ফাইনালে আম্পায়ার হিসেবে কারা থাকছেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৪, | ০৬:৫০:৫৭ |

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে আইসিসি। ১১ থেকে ১৫ জুন পর্যন্ত ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত ফাইনাল। যেখানে প্রথমবারের মতো শিরোপার লড়াইয়ে নামবে দক্ষিণ আফ্রিকা এবং শিরোপা ধরে রাখার মিশনে থাকবে অস্ট্রেলিয়া।

অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন নিউজিল্যান্ডের ক্রিস গাফানি ও ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়র্থ।

বর্তমান আইসিসি বর্ষসেরা আম্পায়ার ইলিংওয়র্থ এর আগে ২০২১ ও ২০২৩ সালের ফাইনালেও অন-ফিল্ড আম্পায়ার ছিলেন এবং এবার টানা তৃতীয়বারের মতো একই দায়িত্ব পালন করতে চলেছেন।

গাফানি, যিনি গত বছর ইলিংওয়র্থের সঙ্গে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আম্পায়া হিসেবে ছিলেন, তিনি ২০২৩ সালে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আম্পায়ারিং করার পর আবারও এই ম্যাচে দায়িত্ব পেলেন।

তাদের সঙ্গে টিভি আম্পায়ার হিসেবে থাকছেন ইংল্যান্ডের রিচার্ড কেটলবরো। ভারতের নিতিন মেনন থাকছেন চতুর্থ আম্পায়ার হিসেবে।

ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন ভারতের জাভাগাল শ্রীনাথ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..