✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ঈশ্বরের দোহাই, গণহত্যা বন্ধ করুন: ভ্লাদিমির পুতিনকে পোপ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৩-১৩, | ০৬:৪৭:৪৩ |

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে ‘গণহত্যা’ থামাতে আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। একই সঙ্গে তিনি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের তীব্র নিন্দা জানান।

রবিবার (১২ মার্চ) ভ্যাটিক্যান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের পবিত্র প্রার্থনা ‘অ্যাঞ্জেলাস প্রেয়ার’ অনুষ্ঠানের সময় হাজারো ব্যক্তির উদ্দেশ্যে বক্তব্য রাখেন পোপ ফ্রান্সিস।

পোপ ফ্রান্সিস এ সময়, ইউক্রেনে রাশিয়ার হামলাকে ইউক্রেনের বিরুদ্ধে ‘অগ্রহণযোগ্য সশস্ত্র আগ্রাসন’ বলে আখ্যায়িত করেন। সেই সঙ্গে ইউক্রেনে শান্তি ফিরে আনতে বিশ্ব শক্তিগুলোর কাছে আহ্বান জানান।

পোপ ফ্রান্সিস বলেন, ‘ঈশ্বরের দোহাই, দুর্দশাগ্রস্ত মানুষের আর্তনাদ শুনুন এবং বোমাবাজি ও হামলা থামান। ঈশ্বরের দোহাই দিয়ে আপনাদের বলছি, এই গণহত্যা থামান।’

পোপ আরও আরও বলেন, ‘ইউক্রেনে শিশুদের হাসপাতালে বোমা হামলা, বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা বর্বরোচিত এবং কোনো বৈধ কৌশলগত কারণ ছাড়াই করা হচ্ছে।’

‘শহরগুলো কবরস্থানে পরিণত হওয়ার আগে যেটি দরকার তা হলো অগ্রহণযোগ্য সশস্ত্র আগ্রাসন বন্ধ করা।’ স্কাই নিউজ, বিবিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..