✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ইউক্রেনকে রাশিয়ার হাত থেকে রক্ষা করতে হবে: পোলিশ প্রেসিডেন্ট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৩-১১, | ১৯:২২:৩৩ |

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বিশ্বশক্তিকে হাতে হাত রেখে ইউক্রেনকে রাশিয়ার আক্রমণ থেকে উদ্ধার করার জন্য আহ্বান জানিয়েছেন।

আন্দ্রেজ ডুদা ইউক্রেনের একটি প্রসূতি ও শিশু হাসপাতালে সাম্প্রতিক রাশিয়ান হামলাকে “বর্বরতা এবং গণহত্যা” হিসেবে বর্ণনা করেছেন এ তথ্য দিয়ে নাইজেরিয়া থেকে প্রকাশিত ডেইলি পোস্টের এক প্রতিবেদনে বলা হয়ঃ

সিএনএন জানিয়েছে- যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার পোল্যান্ডের রাজধানী ওয়ারসতে প্রেসিডেন্ট ডুদা বলেন, “মুক্ত বিশ্বের প্রতিনিধি হিসেবে আমাদের কঠোর অবস্থান নিতে হবে। আমাদের ইউক্রেনকে উদ্ধার করতে হবে, সাহায্য করতে হবে এবং সে ক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি বলেন, “১৫ লাখেরও বেশি ইউক্রেনীয় শরণার্থী ইতিমধ্যেই পোল্যান্ডে রয়েছেন। যেভাবে সাধারণ পোলিশ পরিবারগুলো ওই শরণার্থীদের নিজেদের ‘ব্যক্তিগত বাড়িতে’ গ্রহণ করেছে তাতে তিনি “গর্বিত” উল্লেখ করে ডুদা বলেন, ইউক্রেনের শরণার্থীদের কাউকেই ক্যাম্পে রাখা হচ্ছে না। তাদের বরং ব্যক্তিগত বাড়িতে রাখা হচ্ছে।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..