✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

রাশিয়াজুড়ে ইউক্রেন আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ, দিনে আটক ৫ হাজার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৩-০৭, | ২০:১৫:৪৮ |

রাশিয়ার বিভিন্ন শহরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আক্রমণের প্রতিবাদে রবিবারও অনেকগুলো শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে। সেগুলো থেকে পাঁচ হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে বলে ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়েছে।

পর্যবেক্ষণকারী মানবাধিকার সংস্থা ওভিডি-ইনফো এর মতে মোট ৬০টি শহর থেকে অন্তত ৫,০১৬ জন বিক্ষোভকারীদের আটক করা হয়েছে। তাদের মধ্যে ২,৩৯৪ জনকে আটক করা হয়েছে শুধু রাজধানী মস্কো শহর থেকেই। দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী সেন্ট পিটার্সবার্গ থেকে  আটক করা হয়েছে ১,২৫৩ জনকে।

এছাড়া, রাশিয়ার ছোট শহরগুলোতেও বড় ধরনের বিক্ষোভ হয়েছে। বেশ কিছু বিক্ষোভকারী সোশ্যাল মিডিয়ায় সহিংস গ্রেপ্তারের ভিডিও পোস্ট করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..