✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

সোমালিয়ার শিক্ষা মন্ত্রণালয়ে গাড়িতে বোমা বিস্ফোরণ: নিহত ১০০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১০-৩০, | ০৯:৪৭:৫৫ |

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে শিক্ষা মন্ত্রণালয়ে জোড়া গাড়িবোমা হামলায় শতাধিক নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০০ জন। আজ রোববার দেশটির রাজধানীর শিক্ষা মন্ত্রণালয়ের সামনে এ ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।

দেশটির রাষ্ট্রপতি রোববার এক বিবৃতিতে এসব কথা বলেছেন। কারা এ হামলা চালিয়েছে তা জানা না গেলেও সাম্প্রতিক বছরগুলোতে মোগাদিশু ও এর আশপাশে জঙ্গিগোষ্ঠী আল শাবাব এ ধরনের অনেক হামলা চালিয়েছে।

পুলিশ ক্যাপ্টেন নুর ফারাহ বলেন, দুটি গাড়িবোমা মন্ত্রণালয়ের দেয়ালে আঘাত হানে। তিনি বলেন, প্রথম বোমাটি আঘাত হানার পর অ্যাম্বুলেন্স ও লোকজন যখন হতাহতদের সরিয়ে নিতে আসে, তখনই দ্বিতীয় বিস্ফোরণটি হয়।

মন্ত্রণালয় পাহারার দায়িত্বে থাকা হাসান নামে এক পুলিশ কর্মকর্তা জানান, তিনি অন্তত ১২টি মৃতদেহ এবং ২০ জনের বেশি আহত দেখেছেন।

বিস্ফোরণস্থলের কাছেই থাকা এক সাংবাদিক জানান, দু্টি বোমাই বিস্ফোরিত হয়েছে কয়েক মিনিটের ব্যবধানে। বিস্ফোরণের শব্দে আশপাশের অনেক ভবনের জানালাও চুরমার হয়ে গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..