সর্বশেষ :
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ডাকাত ‘ছোট সুমন বাহিনী’র এক সদস্য আটক বিশ্বকাপ সামনে, তবু মেসিকে বিশ্রাম দিতে নারাজ ইন্টার মিয়ামি সিঙ্গাপুর ম্যাচের আগে মাঠে ফিরলো জাতীয় দল খেই হারিয়ে ফেলেছেন তিনি, সামনে কঠিন চার পথ: দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য?

আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-১৩, | ০৭:৩৩:৫৭ |

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হয়েছে কদিন আগেই। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচে চোখ দলগুলোর। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা গত অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলেছে। চলতি নভেম্বরে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসিরা। প্রতিপক্ষ হিসেবে থাকছে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা। 

 

অন্যদিকে, চলতি মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ভিনিসিয়ুস-ক্যাসেমিরোদেরর এবারের প্রতিপক্ষ সেনেগাল ও তিউনিসিয়া। কবে এবং কখন এই ম্যাচগুলো দেখা যাবে এক নজরে দেখে নেয়া যাক।

 

আগামীকাল (১৪ নভেম্বর) অ্যাঙ্গোলার মুখোমুখি হবে লিওনেল মেসিরা। আফ্রিকার দেশটির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই ম্যাচ আয়োজন করা হয়েছে। অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্দার এস্তাদিও নাসিওনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় খেলা শুরু হবে।

 
 

একটি ম্যাচ খেলার জন্য অ্যাঙ্গোলা সরকারের কাছ থেকে প্রায় ১৭০ কোটি টাকা নেবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। চলতি মাসেই ভারত সফরে আসার কথা ছিল আর্জেন্টিনার। তাদের প্রতিপক্ষ হিসেবেও মরক্কো, জাপানসহ বেশ কয়েকটি দেশের নাম শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত সে আলোচনা ভেস্তে গেছে।

এদিকে, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই ইউরোপে সফর করবে ব্রাজিল। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ১৫ নভেম্বর সেনেগালের বিপক্ষে খেলবে তারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। এ বছর সেলেসাওদের শেষ ম্যাচ ১৮ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ফ্রান্সের লিল শহরে।

তবে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য দুঃসংবাদ হলো, আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ উপমহাদেশের কোনো টেলিভিশন চ্যানেল সম্প্রচার করবে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..