সর্বশেষ :
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ডাকাত ‘ছোট সুমন বাহিনী’র এক সদস্য আটক বিশ্বকাপ সামনে, তবু মেসিকে বিশ্রাম দিতে নারাজ ইন্টার মিয়ামি সিঙ্গাপুর ম্যাচের আগে মাঠে ফিরলো জাতীয় দল খেই হারিয়ে ফেলেছেন তিনি, সামনে কঠিন চার পথ: দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য?

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ১ লাখ ৩৩ হাজার পিস ইয়াবা জব্দ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১১-১০, | ০৬:৫৫:১৬ |
কক্সবাজারের টেকনাফ উপজেলার মুণ্ডারডিল এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৩৩ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। আজ বুধবার (১০ নভেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানার আওতাধীন মুন্ডারডিল এলাকা হয়ে ইয়াবা পাচার হবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে এলাকায় দুইজন ব্যক্তিকে বস্তা নিয়ে রাস্তা পার হতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে থামার জন্য সংকেত দেওয়া হয়। এ সময় কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা সাদা রঙের দুটি প্লাস্টিকের বস্তা ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

খন্দকার মুনিফ তকি আরো বলেন, পরে বস্তা দুটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১,৩৩,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ ইয়াবাগুলো নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..