সর্বশেষ :
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ডাকাত ‘ছোট সুমন বাহিনী’র এক সদস্য আটক বিশ্বকাপ সামনে, তবু মেসিকে বিশ্রাম দিতে নারাজ ইন্টার মিয়ামি সিঙ্গাপুর ম্যাচের আগে মাঠে ফিরলো জাতীয় দল খেই হারিয়ে ফেলেছেন তিনি, সামনে কঠিন চার পথ: দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য?

শপিংব্যাগে এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার, ২ রোহিঙ্গা আটক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১১-১০, | ০৬:৩৫:৪৩ |

কক্সবাজারের টেকনাফ উপজেলায় শপিংব্যাগ থেকে এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে র‌্যাব-১৫।  এ সময় দুই রোহিঙ্গা নারী ও পুরুষকে আটক করা হয়।

গতকাল মঙ্গলবার বিকালে টেকনাফ পৌর এলাকার পুরনো বাসস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা জাদিমুড়া ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তবে তাদের নাম জানা যায়নি।

রাতে কক্সবাজার র‌্যাব ১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) এএসপি মো. আবু সালাম চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব -১৫ জানায়, মঙ্গলবার বিকালে কক্সবাজার র‌্যাব ১৫-এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে টেকনাফ পৌর এলাকার পুরনো বাসস্টেশন এলাকায় অভিযানে যায়।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ওই দুই রোহিঙ্গা নারী ও পুরুষকে আটক করা হয়। এ সময় তাদের হাতে থাকা শপিংব্যাগ তল্লাশি করে ওই ক্রিস্টাল মেথ বা আইস পাওয়া যায়।

আটক মাদক কারবারি ও উদ্ধার হওয়া আইস আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..