সর্বশেষ :
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ডাকাত ‘ছোট সুমন বাহিনী’র এক সদস্য আটক বিশ্বকাপ সামনে, তবু মেসিকে বিশ্রাম দিতে নারাজ ইন্টার মিয়ামি সিঙ্গাপুর ম্যাচের আগে মাঠে ফিরলো জাতীয় দল খেই হারিয়ে ফেলেছেন তিনি, সামনে কঠিন চার পথ: দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য?

চুয়াডাঙ্গায় স্কুলের মাঠেই এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১১-০৭, | ০৫:২৩:২২ |

চুয়াডাঙ্গায় প্রেম-সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে তন্ময় আহমেদ তপু (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

আজ রোববার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের আল হেলাল ইসলামিয়া একাডেমি চত্বরে এ ঘটনা ঘটে।

নিহত তন্ময় আহমেদ তপু চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর কলোনিপাড়ার আব্দুল মজিদের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার ওই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষে তন্ময়কে কোপাতে শুরু করেন কয়েকজন যুবক। পরে তারা পালিয়ে যান। পরে আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধুরা জানান, এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তন্ময়ের। ওই মেয়েকে বহিরাগত এক ছেলেও ভালোবাসেন। বিদায় অনুষ্ঠান শেষে তপু ওই মেয়ের সঙ্গে কথা বলছিলেন। এসময় চুয়াডাঙ্গা ফার্মপাড়ার ইমন, শিহাব, শান্তিপাড়ার আকাশ ও মুসলিমপাড়ার রূপক তাকে ধারালো রামদা ও চাপাতি দিয়ে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাকিল আর সালান বলেন, তন্ময়ের শরীরের বিভিন্ন অংশে কোপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..