সর্বশেষ :
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ডাকাত ‘ছোট সুমন বাহিনী’র এক সদস্য আটক বিশ্বকাপ সামনে, তবু মেসিকে বিশ্রাম দিতে নারাজ ইন্টার মিয়ামি সিঙ্গাপুর ম্যাচের আগে মাঠে ফিরলো জাতীয় দল খেই হারিয়ে ফেলেছেন তিনি, সামনে কঠিন চার পথ: দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য?

গোদাগাড়ীতে বাজারের ব্যাগে কোটি টাকার হেরোইন, আটক ১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১১-০৭, | ০৫:২১:৪১ |

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক কোটি টাকার হেরোইনসহ মো. হাসিবুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল শনিবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে গোদাগাড়ীর মাঙ্গনপুর গ্রাম থেকে তাকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করে র‌্যাব-৫ এর একটি অপারেশন টিম।

গ্রেফতার মো. হাসিবুল ইসলাম (৪০) গোদাগাড়ীর মাঙ্গনপুর গ্রামের মো. সাবদুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

আজ রোববার (৭ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাঙ্গনপুর গ্রামে এক ব্যক্তি বিপুল পরিমাণ মাদক নিয়ে অবস্থান করছে। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে ওই ব্যক্তির বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। তার ডান হাতে থাকা একটি বাজার করা প্লাস্টিকের ব্যাগের ভেতর শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় ০৫টি স্বচ্ছ পলিপ্যাকে প্যাকেটজাত হেরোইন পাওয়া যায়। যার প্রতি প্যাকেটের ওজন ২০০ গ্রাম। মোট এক কেজি।

জব্দকৃত হেরোইনের বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা। এসময় তার কাছে একটি মোবাইল, ২টি সিম কার্ড, একটি মেমোরি কার্ড জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণি ৮(গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..