সর্বশেষ :
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ডাকাত ‘ছোট সুমন বাহিনী’র এক সদস্য আটক বিশ্বকাপ সামনে, তবু মেসিকে বিশ্রাম দিতে নারাজ ইন্টার মিয়ামি সিঙ্গাপুর ম্যাচের আগে মাঠে ফিরলো জাতীয় দল খেই হারিয়ে ফেলেছেন তিনি, সামনে কঠিন চার পথ: দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য?

অহেতুক গ্রেপ্তারের পরিকল্পনা নেই ড. ইউনূসকে: আইনমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০২-০৪, | ০৫:০২:০৯ |

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অহেতুক গ্রেপ্তার বা কারাগারে পাঠানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে আদালত ড. ইউনুসের বিরুদ্ধে যে রায় দেবেন তা বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের সংশ্লিষ্ঠদের বলেও জানান তিনি।

রোববার রাজধানীর বিচার, প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ ও সমপর্যায়ের বিচারবিভাগীয় কর্মকর্তাদের ৪৯তম প্রশিক্ষণ কোর্স উদ্ধোধন শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি।

বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের ধরা হবে জানিয়েছেন আইনমন্ত্রী বলেন, এ হত্যাকাণ্ডের বিচার হারিয়ে যাবে না। দ্ব্যর্থহীন ভাষায় তিনি বলেন, এ হত্যার বিচার করতে যে যে পদক্ষেপ নেওয়া উচিত, সেটাই সরকার গ্রহণ করবে।

সাগর-রুনির তদন্ত প্রতিবেদন দিতে র‍্যাব ব্যর্থ বা এই তদন্ত সংস্থা পরিবর্তন করা হবে কী-না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, র‍্যাব তদন্তে ব্যর্থ সেটা বলবো না। তবে তদন্তের কাজের পরিবর্তন করার প্রয়োজন হলে সেটাও করা হবে। ঘটনা যেমনভাবে ঘটেছে যে কোনো সংস্থার জন্য এটা একটু কঠিন তদন্ত শেষ করা।

আগামী ১২ ফেব্রুয়ারি সাগর-রুনির ১২তম মৃত্যুবার্ষিকী। কিন্তু বিচার না হওয়ায় পরিবারের হতাশা প্রসঙ্গে আনিসুল হক বলেন, জাতির পিতা হত্যাকাণ্ডের পর আমাদের হতাশাও ছিল। কারণ, হত্যার পরে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বিচারকার্য শেষ করেছেন। এরপর যুদ্ধাপরাধীদের বিচারও করেছেন। বিচারহীনতার সংস্কৃতি এখন আর নেই।

বিচার, প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারোয়ার ও ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) শেখ আশফাকুর রহমান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..