সর্বশেষ :
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ডাকাত ‘ছোট সুমন বাহিনী’র এক সদস্য আটক বিশ্বকাপ সামনে, তবু মেসিকে বিশ্রাম দিতে নারাজ ইন্টার মিয়ামি সিঙ্গাপুর ম্যাচের আগে মাঠে ফিরলো জাতীয় দল খেই হারিয়ে ফেলেছেন তিনি, সামনে কঠিন চার পথ: দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য?

নরসিংদীতে নির্বাচন কেন্দ্র করে সহিংসতা, নিহত ৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১১-০৪, | ০৪:৫৪:৩৮ |

নরসিংদীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় ১০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—একই গ্রামের আশরাফুল, আমির হোসেন ও খুসু বেগম।

জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে আলোকবালী ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহর মধ্যে দন্দ্ব চলে আসছিল।

এর জের ধরে সকালে আলোকবালী ইউনিয়নে ওই দুপক্ষের সমর্থক রিপন মোল্লা ও আবুল খায়েরের লোকজন সংঘর্ষে  জড়ায়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হন। এ ঘটনায় কমপক্ষে ৩০ জন টেটা ও গুলিবিদ্ধ হয়েছেন।

নরসিংদী সদর মডেল থানার ওসি শওগাতুল আলম জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ নরসিংদীর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি বলে জানান ওসি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..