সর্বশেষ :
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ডাকাত ‘ছোট সুমন বাহিনী’র এক সদস্য আটক বিশ্বকাপ সামনে, তবু মেসিকে বিশ্রাম দিতে নারাজ ইন্টার মিয়ামি সিঙ্গাপুর ম্যাচের আগে মাঠে ফিরলো জাতীয় দল খেই হারিয়ে ফেলেছেন তিনি, সামনে কঠিন চার পথ: দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য?

ফকিরহাটে কলেজশিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১১-০২, | ০৪:৩০:৩৫ |

বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে নিজ বাড়ি থেকে বাগেরহাট সরকারি পি সি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক কংকন দেবনাথ তপনের (৫৪) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। আজ মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর ১২টায় ফ্যানের হুকের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মেলে তার লাশ।

মৃতের পরিবারের দাবি, কংকন দেবনাথ সোমবার দিবাগত গভীর রাতের কোনো এক সময় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। তবে তিনি কী কারণে আত্মহত্যার পথ বেছে নিলেন তা জানা যায়নি।

শিক্ষক কংকন দেবনাথ শুভদিয়ার ঘনশ্যামপুর গ্রামের নির্মল দেবনাথের একমাত্র পুত্র। তিনি দুবার বিয়ে করেছেন। সাংসারিক জীবনে তিনি নিঃসন্তান ছিলেন বলে জানা গেছে।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. ছয়রুদ্দিন ও থানার সেকেন্ড অফিসার এসআই ওহিদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়াও উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ মৃতের বাড়িতে উপস্থিত হয়ে খোঁজ-খবর নেন।

এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো.খায়রুল আনাম বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তার মৃত্যুতে সহকর্মীসহ শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..