সর্বশেষ :
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ডাকাত ‘ছোট সুমন বাহিনী’র এক সদস্য আটক বিশ্বকাপ সামনে, তবু মেসিকে বিশ্রাম দিতে নারাজ ইন্টার মিয়ামি সিঙ্গাপুর ম্যাচের আগে মাঠে ফিরলো জাতীয় দল খেই হারিয়ে ফেলেছেন তিনি, সামনে কঠিন চার পথ: দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য?

কোম্পানীগঞ্জে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-৩১, | ০৪:০৯:৫০ |

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার (৩১ অক্টোবর) বিকেল পৌনে ৩টায় বসুরহাট পৌরসভার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সাহাজাদপুর গ্রামের মরিয়াল সূত্রধরের ছেলে নয়ন সূত্রধর (৪৫) ও একই বাড়ির কান্তি সূত্রধরের মেয়ে চন্দনা রাণী সূত্রধর (২১)। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবুল কালাম আজাদ জানান, বসুরহাট পৌরসভা এলাকার বাইপাস সড়ক দিয়ে একটি যাত্রীবাহী সিএনজি পার্শ্ববর্তী কবিরহাট উপজেলায় যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয় এবং আরো তিন যাত্রী গুরুতর আহত হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..