সর্বশেষ :
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ডাকাত ‘ছোট সুমন বাহিনী’র এক সদস্য আটক বিশ্বকাপ সামনে, তবু মেসিকে বিশ্রাম দিতে নারাজ ইন্টার মিয়ামি সিঙ্গাপুর ম্যাচের আগে মাঠে ফিরলো জাতীয় দল খেই হারিয়ে ফেলেছেন তিনি, সামনে কঠিন চার পথ: দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য?

টাঙ্গাইলে এক বাড়িতে ২ নারীসহ ‍তিনজনের লাশ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-৩০, | ০৩:৪৬:০২ |

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কাশতলা গ্রামের একটি বাড়ি থেকে দুই নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় মরদেহগুলো উদ্ধার করা হয়। 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করছেন। নিহতরা হলেন- সুমি (২৫), জমেলা (৬৫) এবং অপরিচিত একজন। তার পরিচয় এখনো জানা যায়নি। এই ঘটনায় একজনকে আহত অবস্থায়ও উদ্ধার করা হয়েছে। আহতের নাম শাফি (৫)। সে নিহত সুমির ছেলে। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন জানান, বসতঘর থেকে শাশুড়ি, ছেলের বউ ও এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় পাঁচ বছরের এক শিশুকেও আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..