সর্বশেষ :
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ডাকাত ‘ছোট সুমন বাহিনী’র এক সদস্য আটক বিশ্বকাপ সামনে, তবু মেসিকে বিশ্রাম দিতে নারাজ ইন্টার মিয়ামি সিঙ্গাপুর ম্যাচের আগে মাঠে ফিরলো জাতীয় দল খেই হারিয়ে ফেলেছেন তিনি, সামনে কঠিন চার পথ: দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য?

পূজামণ্ডপে কোরআন : আরো পাঁচ দিনের রিমান্ডে ইকবাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-২৮, | ০৩:৪১:৫৭ |

কুমিল্লার নানুয়াদিঘির পাড়ে অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনসহ চারজনকে আরো পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আজ শুক্রবার (২৯ অক্টোবর) বিকাল পৌনে ৩টায় তাদের কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে হাজির করা হয়। এ সময় সাতদিনের রিমান্ড চাইলে আদালত পাঁচদিনের মঞ্জুর করেন।

বেলা ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. এনামুল হক।

অন্য আসামিরা হলেন প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন, রেজাউল ইসলাম ইকরাম, দারোগা বাড়ি মাজার মসজিদের সহকারী খাদেম ফয়সাল ও হুমায়ুন কবির সানাউল্লাহ।

কোতোয়ালি থানায় দায়েরকৃত ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার মামলা ও ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলার তদন্ত ভার পায় সিআইডি।

এর আগে কোরআন অবমাননার মামলায় গত ২৩ অক্টোবর প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন, শহরের দারোগাবাড়ি মাজারের দুই খাদেম ফয়সাল, হুমায়ুন এবং জরুরি সেবা নম্বর ৯৯৯ নম্বরে  কল দেওয়া ইকরামের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

২৫ অক্টোবর এই মামলা সিআইডিতে হস্তান্তর করা হয়। সেদিন মধ্যরাতেই জিজ্ঞাসাবাদের পর ইকবালকে সঙ্গে নিয়ে দারোগাবাড়ি মাজার এলাকা থেকে মূর্তির গদাটি উদ্ধার করা হয়

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..