✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

খালেদা জিয়া বুস্টার ডোজ নিলেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০২-২৩, | ২০:১৪:৪৯ |

কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার বিকাল পৌঁনে ৫টায় রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকার তৃতীয় ডোজ নেন তিনি। এদিন বিকাল ৪টা ১০ মিনিটে চেয়ারপারসনের গুলশান বাসভবন ফিরোজ থেকে বের হন খালেদা জিয়া। ৪টা ৩৬ মিনিটে হাসপাতালে আসেন। গাড়িতে রেখেই তাকে টিকা দেয়া হয়।

খালেদা জিয়াসহ মোট চার জন টিকা নিয়েছেন। অন্যদের মধ্যে আছেন খালেদা জিয়ার পারিবারিক সহকারী রুপা সিকদার, আবদুল রহিম, আবদুল খালেক। তাদের সবাইকেই ফাইজারের টিকা দেয়া হয়।

গত ১৮ই আগস্ট টিকার দ্বিতীয় ডোজ নেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ১৯শে জুলাই নিয়েছিলেন প্রথম ডোজ।

চলতি বছরের ১১ই এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।

শারীরিক নানা জটিলতায় ভুগছেন ৭৬ বছর বয়সী খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে তিনি বর্তমানে গুলশানের ভাড়া বাসায় থাকছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..