✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

নির্বাচন অন্য দেশের পরামর্শে হবে না: কাদের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৪-২৯, | ১১:২৫:০৩ |

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের নির্বাচন আমাদের গণতান্ত্রিক উপায়ে হবে অন্য দেশের পরামর্শে হবে না। অন্য দেশের নির্বাচন নিয়ে আমাদের হস্তক্ষেপ নেই। তাহলে বাংলাদেশের নির্বাচন নিয়ে কেন অন্য দেশের মাথাব্যথা থাকবে?

শনিবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর জেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ প্রশ্ন তোলেন।

ওবায়দুল কাদের বলেন, তিনি বলেন, আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী নির্বাচন করবে আর তত্ত্বাবধায়ক সরকার হিমাগারে। বিএনপির মাথায় এখনো তত্ত্বাবধায়ক সরকারের ভুত।

তিনি বলেন, আন্দোলনে হেরে গেলে নির্বাচনে জয়লাভ করা যায় না। তারা বিভিন্ন জোট করে গণআন্দোলন রচনার ব্যর্থ চেষ্টা করেছে। প্রকৃতপক্ষে আন্দোলন মানুষ দেখতে পায়নি। জনগণের সম্পৃক্ততা ছাড়া আন্দোলন হতে পারে না। বিএনপি ব্যর্থ গণআন্দোলন নিয়ে পথহারা পথিকের মতো, এখন তারা ভবিষ্যৎ নিয়ে সন্দিহান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির গণতন্ত্র আমরা বিশ্বাস করি না। বিএনপিতো নিজেই এদেশকে ধ্বংস করে গেছে আর শেখ হাসিনা একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছেন।

ওবায়দুল কাদের আরও বলেন, ভোট পাওয়ার জন্য বিএনপির একটা দৃশ্যমান সফলতা নেই। মিথ্যাচার করে ক্ষমতায় যাওয়া যায় না। বিএনপির আন্দোলনে কেউ নেই। বিএনপি এদেশের সাম্প্রদায়িক ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। আর দেশের স্বার্থে আওয়ামী লীগ অবিচল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..