সর্বশেষ :
শেষ দশকে আমল-ইবাদত বৃদ্ধি করবেন যে কৌশলে রমজানে ২০ দিনে মক্কা-মদিনায় ৯ কোটি ৬৬ লাখের বেশি মুসল্লি ৬৯ বছর পর রমজানের শেষ দশকে মুসল্লি শূন্য আল-আকসা, হচ্ছে না ইতিকাফ বন্ধ না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে থাকা সব ঘাঁটিতে হামলা চলবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রণতরীতে আগুন, দুই নাবিক আহত হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ইরাক-সিরিয়া সীমান্তে বিমান অভিযান, ৯ ইরানপন্থি যোদ্ধা নিহত কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোনের আঘাত

দুইদিন ব্যাপী লন্ডন বাংলা বইমেলা শুরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১০-১৫, | ১১:২০:৪১ |

যুক্তরাজ্যে এক যুগ ধারাবাহিক আয়োজনের পর এবার বড় পরিসরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ১৩তম লন্ডন বাংলা বইমেলা। উৎসবের প্রথম দুইদিন ১৫ ও ১৬ অক্টোবর পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে মেলা বসবে।

এছাড়া মেলার তৃতীয় দিনের অনুষ্ঠান হবে যুক্তরাজ্যে বাংলাদেশি অধ্যুষিত দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামে। প্রতি বছর এ মেলা যুক্তরাজ্যের বাংলা ভাষাভাষি লেখক- সাহিত্যিক-সাংস্কৃতিক ও সাংবাদিকসহ বই প্রেমীদের মিলনমেলায় পরিণত হয়।

এ বছরের বইমেলা ও সাংস্কৃতিক উৎসবকে সফল ও উৎসবমুখর করে তুলতে সবার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ও উপস্থিতির আহ্বান জানানো হয়েছে আয়োজক কমিটির পক্ষ থেকে।

বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলা একাডেমি, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং লণ্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতা অনুষ্ঠিতব্য এবারের বইমেলা ও সাংস্কৃতি উৎসবে অতিথি হিসেবে বাংলাদেশ ও ব্রিটেনের বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকার পাশাপাশি অনেকগুলো বাংলাদেশি প্রকাশনা সংস্থা তাদের প্রকাশিত বিপুলসংখ্যক বই নিয়ে মেলায় অংশ নেবে বলে জানানো হয়েছে।

এছাড়া সাংস্কৃতিক উৎসবকে প্রাণবন্ত করে তুলতে কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, গান এবং শিশু—কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন রাখা হয়েছে বলেও জানানো হয়। বিশেষ করে উৎসব মাতিয়ে রাখতে আমন্ত্রিত হয়ে আসছেন কণ্ঠ মৌসুমী ভৌমিক এবং আবৃত্তিকার আহকাম উল্লাহ।

আর অতিথিদের তালিকায় রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গহর রিজভী, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী এম খালিদ এমপি, সাবেক মুখ্যসচিব কবি কামাল চৌধুরী, লন্ডনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দা মুনা তাসনিম, বাংলা একাডেমির সভাপতি প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান।

পূর্ব লন্ডনের মাইক্রো—বিজনেস সেন্টারে গত ১১ অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের বিস্তারিত কর্মসূরি তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন লণ্ডন বাংলা বইমেলা উদযাপন পর্ষদের সদস্যসচিব, ছড়াকার দিলু নাসের।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..