সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

পঞ্চগড়ে কালীমন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগে নারী আটক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-২৪, | ১০:৫৭:৪১ |

পঞ্চগড়ে একটি কালীমন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। তবে তার নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ। ওই নারী মানসিক ভারসাম্যহীন বলেও ধারণা করছে অনেকে। আজ রবিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলা সদরের গরিনাবাড়ি ইউনিয়নের গোয়ালপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে ওই নারী ওই এলাকার লক্ষণ বর্মণের বাড়ির পাশে একটি কালীমন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করেন। এ সময় স্থানীয় লোকজন তার পিছু নিলে তিনি গোয়ালপাড়া বাজারে চলে যান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অসংলগ্ন কথা বলছেন বলে জানিয়েছে পুলিশ। তিনি নিজের নাম সুমি আক্তার বানু বলে দাবি করেছেন। স্থানীয়রাও কেউ ওই নারীকে চিনতে পারছেন না।

স্থানীয় শুভ বর্মন বলেন, সকালে আমরা দাঁড়িয়ে ছিলাম। প্রতিমা ভেঙে পালানোর সময় আমরা ওই নারীর কাছে গিয়ে পরিচয় জানতে চাই। এ সময় তিনি আমাদের মারতে আসেন। পরে গোয়ালপাড়া বাজারে গেলে সেখানে অনেক লোকজন জড়ো হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আসার আগেই আমরা ভেঙে ফেলা প্রতিমাগুলো পুকুরে বিষর্জন দেই। আমাদের ধারনা, মহিলা একজন পাগল। এজন্য কোনো অভিযোগ করিনি।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, থানায় নিয়ে আসা ওই নারীর কথা বার্তা অসংলগ্ন। একেক সময় একেক নাম পরিচয় বলছেন। ঠিকানাও উল্টাপাল্টা বলছেন। তবে আমরা তার সঠিক নাম ও পরিচয় পরিচয় জানার চেষ্টা করছি। থানা হেফাজতে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..