✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ঈদযাত্রা নির্বিঘ্ন করার নির্দেশ কাদেরের

  • নিজস্ব প্রতিবেদক

    প্রকাশ :- ২০২৩-০৪-০৯, | ১০:২৭:৩৯ |

ঈদুল ফিতর উদযাপনে সড়কপথে মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়কে শৃঙ্খলা কার্যকরের ওপর গুরুত্বারোপ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, যানজট নিরসন ও দুর্ঘটনা কমাতে সড়কে শৃঙ্খলা কিভাবে কার্যকর করা যায় সেটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

‌রোববার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে ঈদুল ফিতর উদযাপনে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ঈদের আগে ৫ এবং পরে ৭ দিন ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। যানজট নিরসনে এলেঙ্গা থেকে সিরাজগঞ্জ, বগুড়া উত্তরাঞ্চলের রাস্তাটি যেন সচল থাকে।

বিআরটি প্রকল্পের রাস্তা যেন চলাচল যোগ্য থাকে সে ব্যাপারে নির্দেশনা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

আগামী অক্টোবর-নভেম্বর মাসে ঢাকায় একশটি বৈদ্যুতিক বাস চলবে বলে বলে সভায় জানান মন্ত্রী। পাশাপাশি যার যা দায়িত্ব তা যথাযথভাবে পালনের আহ্বান জানান ওবায়দুল কাদের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..