সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

পাহাড়ে সহিংসতায় দায়ীদের কোনো ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৯-২১, | ১০:০০:৪৭ |

পার্বত্য তিন জেলায় সহিংসতার ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত টিম গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘পাহাড়ে আইন-শৃঙ্খলা অবনতি হতে দেওয়া যাবে না। এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটিতে পার্বত্য অঞ্চল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। রিজিয়নের প্রান্তিক হলে বিগত জেলার উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙামাটি জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের এই প্রতিনিধিদলের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সহিংসতার ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হবে। সুষ্ঠু তদন্ত করা হবে। যারাই পরিস্থিতি অবনতির চেষ্টা করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে।’

অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাহির থেকে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের কোথাও যেন ছন্দঃপতন ঘটছে। এর পেছনের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..