সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

স্থায়ী জামিন পেলেন সম্রাট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০১-১৫, | ০৯:৪২:৫৯ |

২২২ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।

সম্রাটের আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন হীরা স্থায়ী জামিন ও অভিযোগ গঠনের শুনানি স্থগিত চেয়ে পৃথক দুটি আবেদন দাখিলের পর বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমাম এ আদেশ দেন।

এদিকে, মামলায় অভিযোগ গঠনের শুনানি স্থগিত রাখার আবেদনও মঞ্জুর করা হয়েছে। অভিযোগ গঠনের শুনানির জন্য ৫ মার্চ দিন ধার্য করা হয়েছে।

রাজধানীতে অবৈধ ক্যাসিনো ব্যবসার ‘মূল হোতা’ সম্রাট ও তার সহযোগী তৎকালীন যুবলীগ নেতা এনামুল হক আরমানকে ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লা থেকে আটক করে র‍্যাব। তখন তাদের কাছে বিদেশি মদ পাওয়ার কারণে ভ্রাম্যমাণ আদালত ৬ মাস করে কারাদণ্ড দেন। আটকের পর সম্রাট ও আরমানকে কুমিল্লা থেকে ঢাকায় আনা হয়। ঢাকায় আনার পর সম্রাটকে সঙ্গে নিয়ে তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালায় র‍্যাব। সম্রাটের কার্যালয়ে বন্যপ্রাণীর চামড়া, মাদকদ্রব্য ও অস্ত্র পাওয়ার কথা জানানো হয়। বন্যপ্রাণীর চামড়া রাখায় ভ্রাম্যমাণ আদালত সম্রাটকে ৬ মাসের কারাদণ্ড দেন। অস্ত্র ও মাদক রাখায় সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়।

এরপর সিআইডি তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করে। আর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০২০ সালের ২৬ নভেম্বর দুদক ঢাকা মহানগর জ্যেষ্ঠ দায়রা জজ আদালতে চার্জশিট দাখিল করে জানায়, তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..